Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুবরাজপুরে ভুল ইঞ্জেকশন! বিক্ষোভ রোগীর পরিবারের

পথ দুর্ঘটনায় জখম বৃদ্ধকে ভুল ইঞ্জেকশন লেখার অভিযোগ উঠল দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে।

দুবরাজপুরে ভুল ইঞ্জেকশন! বিক্ষোভ রোগীর পরিবারের
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: পথ দুর্ঘটনায় জখম বৃদ্ধকে ভুল ইঞ্জেকশন লেখার অভিযোগ উঠল দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। সোমবার জরুরি বিভাগে কর্তব্যরত ওই চিকিৎসক জখম শেখ সালাউদ্দিনের প্রাথমিক চিকিৎসা করে কুকুরে কামড়ানোর প্রতিশেধক প্রেসক্রিপশনে লেখেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই জখম রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসকের ভূমিকায় প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান। সেইসময় চিকিৎসক নিজেই প্রেসক্রিপশনটি ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। বিক্ষোভের জেরে হাসপাতালে চত্বরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিস। বিএমওএইচের হস্তক্ষেপে পরে ওই রোগীর চিকিৎসা হয়। জখম বৃদ্ধের ছেলে শেখ মাসুম আলি বলেন, আমরা বিষয়টি লক্ষ্য না করলে কী হতো? বাবার কিছু হলে দায় কে নিত? ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বিএমওএইচ সলমন মণ্ডল বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে সমস্তকিছু জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ