Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন মুম্বই

শনিবার ব্র্যাবোর্নে মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৮ রানে হারাল মুম্বই ইন্ডিয়ান্স।

দিল্লিকে হারিয়ে  চ্যাম্পিয়ন মুম্বই
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: শনিবার ব্র্যাবোর্নে মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৮ রানে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট!’ অধিনায়ক হরমনপ্রীত কাউরের ব্যাটে ভর করে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৯ রান তোলে বাণিজ্যনগরীর দলটি। জবাবে ৯ উইকেটে ১৪১ রানে শেষ হয় দিল্লির ইনিংস। ৪৪ বলে ক্যাপ্টেনের ৬৬ রানের ইনিংস সাজানো ছিল ৯টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারিতে।

Advertisement

এদিনের খেতাব নির্ধারণের ম্যাচ চিহ্নিত হচ্ছিল বাংলার দুই কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি বনাম ঝুলন গোস্বামীর টক্কর হিসেবে। সৌরভ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট। ঝুলন আবার মুম্বইয়ের মেন্টর। বড় রান পাননি মুম্বইয়ের দুই ওপেনার যস্তিকা ভাটিয়া (৮) ও হেইলি ম্যাথিউজ (৩)। তবে ন্যাট স্কাইভার-ব্রান্টকে (৩০) সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে নেন হরমনপ্রীত। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দিল্লি। ব্যর্থ সেফালি ভার্মা (৪), মেগ ল্যানিং (১৩)।  মিডল অর্ডারে মারিজানে কাপের ৪০ রানের ইনিংসও হার বাঁচাতে পারেনি। ৯ উইকেট হারিয়ে ১৪১ রানে থামে দিল্লি ক্যাপিটালস। এই নিয়ে দ্বিতীয়বার মহিলাদের প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলল মুম্বই। ফাইনালে উপস্থিত ছিলেন দলের কর্ণধার নীতা আম্বানি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ