বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। যার ফলে কাজ কমেছে পেট্রাপোল সীমান্তে কর্মরত শ্রমিকদের। সেই কারণেই আজ, রবিবার প্রতিবাদ সভা করেন তারা। এদিন পেট্রাপোল সীমান্তে পাঁচটি ট্রেড ইউনিয়নের ডাকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।



