Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিজেপিকে হারাতে পথে নামছেন শ্রমিক-কৃষকরা

কেন্দ্রের ‘বিতর্কিত’ চার শ্রম কোড আইন প্রত্যাহার ও ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় আনতে হবে।

বিজেপিকে হারাতে পথে নামছেন শ্রমিক-কৃষকরা
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রের ‘বিতর্কিত’ চার শ্রম কোড আইন প্রত্যাহার ও ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় আনতে হবে। এই ইস্যুতে রাজ্যে লাগাতার ধর্না, বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করতে চলেছে শ্রমিক-কৃষকরা। সর্বভারতীয় শ্রমিক এবং কৃষক সংগঠনগুলি দাবি করেছিল, ভোটমুখী প্রতিটি রাজ্যেই বিজেপিকে হারাতে হবে। শ্রমিক এবং কৃষক স্বার্থবিরোধী বিজেপিকে ‘শাস্তি’ দিতে হবে। সেইমতো নির্বাচনি প্রচারেও নেমেছে আন্দোলনকারীরা। ইতিমধ্যেই অসম, কেরল এবং পুদুচেরিতে বিধানসভা ভোট হয়ে গিয়েছে। বাকি শুধু তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে। এই দু’টি রাজ্যের মধ্যে বাংলাতেই বিজেপি বিরোধী প্রচারে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে শ্রমিক এবং কৃষক সংগঠনগুলি। এক সর্বভারতীয় কৃষক নেতা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিজেপিকে হারাতে পারলে সর্বভারতীয়স্তরে একটি উল্লেখযোগ্য বার্তা দেওয়া সম্ভব হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ