Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রহড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শ্রমিক

বৃহস্পতিবার সকালে রহড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম মহম্মদ আমিন (৭০)। তাঁর বাড়ি টিটাগড় থানা এলাকায়।

রহড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শ্রমিক
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বৃহস্পতিবার সকালে রহড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম মহম্মদ আমিন (৭০)। তাঁর বাড়ি টিটাগড় থানা এলাকায়। এদিন সকালে সাইকেলে যাওয়ার সময় রাস্তায় উপর দিয়ে যাওয়া বিদ্যুতের হাই টেনশন তার আচমকাই ছিঁড়ে তাঁর উপর পড়ে। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিস তাঁর মৃতদেহ উদ্ধার করে। মহম্মদ আমিন বলাগড়ের কারখানায় কাজ করতেন। অন্যান্য দিনের মতো এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ তিনি রহড়ার কেরুলিয়া সাইবন রোড দিয়ে সাইকেলে যাচ্ছিলেন। ওই রাস্তার উপর দিয়ে ১১ হাজার ভোল্টের লাইন গিয়েছে। হাড়িপুকুর এলাকায় আচমকা তাঁর উপর বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে। বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে সাইকেল থেকে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এরপর পুলিস ওই তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁর মৃতদেহ উদ্ধার করে। ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, হাইটেনশন তারের নীচে কোনও গার্ড নেই। তাই সরাসরি তা ছিঁড়ে পথচারীর মাথায় পড়েছে। তাছাড়া ওইসব তারের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয় না বলেও অভিযোগ। বিদ্যুৎ দপ্তরের তরফে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ