Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘মোদিজিকে বাংলার মানুষের ভোটাধিকার কাড়তে দেব না’, রেড রোড থেকে এসআইআর ইস্যুতে ফের সরব মুখ্যমন্ত্রী

আজ, শনিবার, ইদ-উল-ফিতর, খুশির ইদ। ইসলাম ধর্মাবলম্বী মানুষের সবচেয়ে বড় উৎসব। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই সকালে রেড রোডে উপস্থিত হন হাজার হাজার মানুষ। ইদের শুভেচ্ছা জানাতে বৃষ্টির মধ্যেই সেখানে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক।

‘মোদিজিকে বাংলার মানুষের ভোটাধিকার কাড়তে দেব না’, রেড রোড থেকে এসআইআর ইস্যুতে ফের সরব মুখ্যমন্ত্রী
  • ২১ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

কলকাতা, ২১ মার্চ: এসআইআর ইস্যুতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রেড রোড থেকে এই ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগলেন তিনি। মুখ্যমন্ত্রীর নিশানা থেকে বাদ পড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মমতা সাফ জানিয়ে দেন, ‘আমরা আমাদের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। এমনকী মোদিজিকেও না।’ এদিকে, মঞ্চ থেকে ‘বিভাজনের রাজনীতি’র বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আজ, শনিবার, ইদ-উল-ফিতর, খুশির ইদ। ইসলাম ধর্মাবলম্বী মানুষের সবচেয়ে বড় উৎসব। এদিকে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার রাতভর বৃষ্টি হয়েছে কলকাতায়। সকালেও আকাশের মুখ ছিল ভার। রোদের দেখা মেলেনি। ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে। সেই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই সকালে রেড রোডে উপস্থিত হন হাজার হাজার মানুষ। ইদের শুভেচ্ছা জানাতে বৃষ্টির মধ্যেই সেখানে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক। বক্তব্য রাখতে গিয়ে এসআইআর ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এসআইআর-এ অনেক মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। এ নিয়ে আমরা কলকাতা থেকে দিল্লি, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছি। আমি বাংলার মানুষের সঙ্গে আছি। যদি আপনাদের পাশে কেউ নাও থাকে, তবুও আমাদের লড়াই জারি থাকবে। আমরা আমাদের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। এমনকি মোদিজিকেও তা কেড়ে নিতে দেব না।’
এই মঞ্চ থেকে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়েছেন অভিষেক। ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংক্ষিপ্ত ভাষণে অভিষেক বলেন, ‘ভাইদের বিরুদ্ধে ভাইকে লড়িয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই বাংলার কৃষ্টি ও সংস্কৃতি।’

সম্পর্কিত সংবাদ