Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কাল শুরু মহিলাদের ওডিআই বিশ্বকাপ, খেতাব জয়ের আশায় স্মৃতি-হরমনপ্রীতরা

মঙ্গলবার গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপে অভিযান শুরু করবে ভারত।

কাল শুরু মহিলাদের ওডিআই বিশ্বকাপ, খেতাব জয়ের আশায় স্মৃতি-হরমনপ্রীতরা
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: মঙ্গলবার গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপে অভিযান শুরু করবে ভারত। উদ্বোধনী ম্যাচে হরমনপ্রীত কাউরদের সামনে শ্রীলঙ্কা। আর সেই ম্যাচ সদ্যপ্রয়াত গায়ক জুবিন গর্গকে উৎসর্গ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের থিম বদলাচ্ছে। সেখানে জুবিনকে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। 

Advertisement

ঘরের মাঠে এবার অন্যতম ফেভারিট হিসেবে চিহ্নিত হচ্ছেন স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মারা। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মেও রয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটিং-বোলিংয়ে দুরন্ত ভারসাম্য। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর ভারতীয় প্রমীলা বাহিনী। তবে পথের কাঁটা হতে পারে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। ৫০ ওভারের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট আটটি দল। তার মধ্যে সেরা চারটি দল উঠবে ফাইনালে। ২ নভেম্বর ট্রফি উঠবে চ্যাম্পিয়নদের হাতে।
৩০ নভেম্বর শ্রীলঙ্কার পর ৫ অক্টোবর ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তবে সেই ম্যাচ খেলতে কলম্বোয় উড়ে যেতে হবে হরমনপ্রীতদের। পাকিস্তান ভারতে খেলবে না। তারা যদি সেমি-ফাইনাল ও ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচগুলিও হবে কলম্বোয়। অন্যথায়, লিগে পাকিস্তানের ম্যাচগুলি ছাড়া সব ম্যাচই হবে ভারতে। হরমনপ্রীতদের বাকি ম্যাচগুলি যথাক্রমে ৯ অক্টোবর (দক্ষিণ আফ্রিকা), ১২ অক্টোবর (অস্ট্রেলিয়া), ১৯ অক্টোবর (ইংল্যান্ড), ২৩ অক্টোবর (নিউজিল্যান্ড) ও ২৬ অক্টোবর (বাংলাদেশ)। দু’টি সেমি-ফাইনাল হবে ২৯ ও ৩০ অক্টোবর। আর ফাইনাল ২ নভেম্বর।

Advertisement
সম্পর্কিত সংবাদ