Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিশ হওয়া হল না! পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে মহিলাকে পিষে দিল ট্রাক

আজ সকালে স্বামীর সঙ্গে বাইকে চেপে জলপাইগুড়িতে পরীক্ষা দিতে আসছিলেন ঘুঘুডাঙার সাহাপাড়ার বাসিন্দা মাধবী সরকার (২৪)। বাইকে তাঁদের চার বছরের শিশুকন্যাও ছিল সঙ্গে।

পুলিশ হওয়া হল না! পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে মহিলাকে পিষে দিল ট্রাক
  • ২১ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কলকাতা পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। জলপাইগুড়িতে এক মহিলা পরীক্ষার্থীকে পিষে দিল দশ চাকার ট্রাক।

Advertisement

জানা গিয়েছে, আজ সকালে স্বামীর সঙ্গে বাইকে চেপে জলপাইগুড়িতে পরীক্ষা দিতে আসছিলেন ঘুঘুডাঙার সাহাপাড়ার বাসিন্দা মাধবী সরকার (২৪)। বাইকে তাঁদের চার বছরের শিশুকন্যাও ছিল সঙ্গে। কুয়াশার জেরে সামনে কিছু দেখা যাচ্ছিল না। এই অবস্থায় সরদারপাড়ার কাছে আচমকা পিছন থেকে বাইকটিকে ধাক্কা মারে ট্রাক।

স্বামী ও সন্তান রক্ষা পেলেও ছিটকে পড়ে যান মাধবী সরকার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আশপাশের লোকজন ছুটে এসে ট্রাকটিকে আটক করে।

এদিকে, কনস্টেবল পদে পরীক্ষা বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে এসেছেন জলপাইগুড়িতে। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় হেল্পডেস্ক খোলা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর সহজ রাস্তা বলে দেওয়ার পাশাপাশি প্রয়োজনে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া বাসস্ট্যান্ড, গোশালা মোড় সহ বিভিন্ন জায়গায় বসা পুলিশের হেল্প ডেস্ক থেকে পরীক্ষাদের হাতে তুলে দেওয়া হচ্ছে জলের বোতল। পুলিশের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ