Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বচসার সময় বাইক চালকের গায়ে হাত মহিলার, পাল্টা চড়

প্রকাশ্যে মহিলা যাত্রীকে হেনস্তার অভিযোগ। অ্যাপ-বাইক চালককে আটক করেছে পুলিস। বেঙ্গালুরুর ঘটনার ভিডিও ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছে।

বচসার সময় বাইক চালকের গায়ে হাত মহিলার, পাল্টা চড়
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: প্রকাশ্যে মহিলা যাত্রীকে হেনস্তার অভিযোগ। অ্যাপ-বাইক চালককে আটক করেছে পুলিস। বেঙ্গালুরুর ঘটনার ভিডিও ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক মহিলাকে চড় মেরে মাটিতে ফেলে দিচ্ছেন বাইক চালক। দু’জনের বাদানুবাদের ছবি ধরা পড়েছে ভিডিওতে। যদিও পরে ঘটনার অন্য একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। সেখানে দেখা যাচ্ছে, মহিলাই আগে বাইক চালকের গায়ে একাধিকবার হাত তোলেন। পুলিসের দাবি, আক্রান্ত মহিলা বেঙ্গালুরুর একটি গয়নার দোকানের কর্মী। সোমবার সকালে অ্যাপবাইকে চড়ে গন্তব্যে যাওয়ার পথে চালকের সঙ্গে বচসায় জড়ান তিনি। বাইক চালক তাঁকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করেন মহিলা। তিনি জানিয়েছেন অ্যাপ-বাইক সংস্থার তরফে তাঁর কাছে ক্ষমা চাওয়া হয়েছে। জানানো হয়েছে, ওই চালককে বরখাস্ত করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ