Bartaman Logo
১০ জুন, ২০২৬

যানজটের কারণে বিমানবন্দরে যেতে দেরি, রক্ষা মহিলার

ভয়াবহ ট্রাফিক জ্যাম। তার জেরে বিমানবন্দরে পৌঁছতে দেরি। অল্পের জন্য ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ভূমি চৌহান নামের এক মহিলা।

যানজটের কারণে বিমানবন্দরে যেতে দেরি, রক্ষা মহিলার
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: ভয়াবহ ট্রাফিক জ্যাম। তার জেরে বিমানবন্দরে পৌঁছতে দেরি। অল্পের জন্য ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ভূমি চৌহান নামের এক মহিলা। বিমান দুর্ঘটনার খবর পেয়ে রীতিমতো বিধ্বস্ত ওই মহিলা। বরাতজোরে বেঁচে যাওয়ার জন্য ভগবানকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, ভূমি চৌহান নামের ওই মহিলার স্বামী থাকেন লন্ডনে। মাত্র দু’দিনের জন্য ভারতে এসেছিলেন তিনি। একাই লন্ডনে ফিরে যাচ্ছিলেন ভূমি। নির্ধারিত সময়ে বিমান ধরার জন্য রওনাও দিয়েছিলেন তিনি। তবে ট্রাফিক জ্যামের আটকে পরে ঠিক সময়ে পৌঁছতে পারেননি বিমানবন্দরে। ফলে লন্ডনগামী বিমানে আর ওঠা হয়নি ভূমির। উড়ানের মাত্র ৫ মিনিটের মধ্যেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারান ২৪২ জন।
দুর্ঘটনার খবর শুনে কার্যত বিধ্বস্ত ভূমি। ওই বিমানে থাকলে কী হতো, ভেবেই শিউরে উঠেছেন তিনি। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিমান দুর্ঘটনার খবর শুনে আমার শরীর কাঁপছে। মাত্র ১০ মিনিট দেরির জন্য প্রাণে রক্ষা পেলাম। কীভাবে এই বিষয়টিকে ব্যাখা করব জানি না। ভগবানকে অনেক ধন্যবাদ। গণপতি বাপ্পা আমায় রক্ষা করেছেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ