সাত সকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলার। আজ, শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি টাউন স্টেশনে। হলদিবাড়ি- কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস ধরার জন্য এসেছিলেন ওই মহিলা। ট্রেন ছেড়ে দেওয়ায় দৌড়ে উঠতে যান তিনি। কিন্তু পা পিছলে লাইনে পড়ে যান। এতেই চলন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তাঁর।



