মালগাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু। দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শাকিলা বেওয়া (৫০)। বাড়ি বেলডাঙার দেবকুণ্ড এলাকায়। এসআইআরের আতঙ্কে কয়েকদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। আজ, রবিবার ভোরে বাড়ি থেকে হঠাৎই বেরিয়ে যান শাকিলা। তারপরেই খবর পাওয়া যায় মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তার। আত্মহত্যা নাকি দুর্ঘটনা তার মৃত্যুর কারণ কী? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। স্থানীয় পঞ্চায়েত সদস্যদের দাবি, এসআইআর নিয়ে কয়েকদিন ধরে খুব আতঙ্কিত ছিলেন শাকিলা। রেলপুলিশ দেহ উদ্ধারের পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত শুরু হয়েছে।



