Bartaman Logo
৯ জুন, ২০২৬

শাশুড়িকে মার মহিলার, ভিডিও রেকর্ড করল মা

বয়স্ক এক মহিলাকে মারধর করছেন যুবতী। মোবাইলে ঘটনার ভিডিও করছে অন্য এক প্রৌঢ়া। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই এক ভিডিও।

শাশুড়িকে মার মহিলার, ভিডিও রেকর্ড করল মা
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গাজিয়াবাদ: বয়স্ক এক মহিলাকে মারধর করছেন যুবতী। মোবাইলে ঘটনার ভিডিও করছে অন্য এক প্রৌঢ়া। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই এক ভিডিও। জানা গিয়েছে, আক্রমণকারী যুবতীর নাম আকাঙ্ক্ষা। তিনি গাজিয়াবাদের বাসিন্দা। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি তাঁর শাশুড়িকে মারধর করেন। সেই ঘটনার ভিডিও তোলেন আকাঙ্ক্ষার মা।

Advertisement

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাইরে থেকে এসে শাশুড়িকে মারধর করতে শুরু করলেন আকাঙ্ক্ষা। বাধা দেওয়া তো দূরের কথা, বরং মেয়ের অপকীর্তির ভিডিও রেকর্ড করলে শুরু করেন তাঁর মা। কেন এমন আচরণ তার সঠিক ব্যাখ্যা মেলেনি। তবে প্রহৃত মহিলা ও তাঁর স্বামীর দাবি, আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরেই এমন আচরণ করেন। আগেও মারধর করেছেন। এদিন সব সীমা পেরিয়ে গিয়েছে। পুলিসের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন দম্পতি। বউমার নামে অভিযোগ দায়ের করেছেন। আপাতত সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। 

সম্পর্কিত সংবাদ