Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ওবিসি সংক্রান্ত সংশোধন ছাড়া পিএসসি পরীক্ষার্থীরা সংরক্ষণের সুযোগ হারাবেন

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অফিসার নিয়োগের চারটি পরীক্ষায় ইতিমধ্যেই যাঁরা আবেদন করেছেন তাঁদের অনলাইনে ওবিসি সংক্রান্ত বিষয় সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছে।

ওবিসি সংক্রান্ত সংশোধন ছাড়া পিএসসি  পরীক্ষার্থীরা সংরক্ষণের সুযোগ হারাবেন
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অফিসার নিয়োগের চারটি পরীক্ষায় ইতিমধ্যেই যাঁরা আবেদন করেছেন তাঁদের অনলাইনে ওবিসি সংক্রান্ত বিষয় সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছে। এই পরীক্ষাগুলি হল—২০২৪ সালের সিভিল সার্ভিস (এগজিকিউটিভ), ২০২৩ সালের জুডিশিয়াল সার্ভিসের ফাইনাল এবং ২০২৪ সালের প্রিমিলিমিনারি ও মিসলেনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি। এই সংশোধনের জন্য চারটি ক্ষেত্রের পরীক্ষার্থীদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের কয়েকদিনের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যেসব পরীক্ষার্থী তার মধ্যে ওবিসির বিষয়টি সংশোধন করবেন না তাঁদের সাধারণ পরীক্ষার্থী হিসাবেই ধরা হবে। 

Advertisement

প্রসঙ্গত, হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে কিছুদিন আগে রাজ্য সরকার ওবিসি সংরক্ষণের নিয়ম পরিবর্তন করে। এখন ৬৬টি জাতির প্রার্থীরা ওবিসি সংরক্ষণের সুযোগ পাবেন। আগে এই তালিকায় ১৪০টির মতো জাতি ছিল। ওবিসি থেকে যেসব জাতি বাদ পড়েছে তারা এখন সাধারণ প্রার্থী হিসাবেই গণ্য হবেন। যেহেতু এই পরীক্ষাগুলির আবেদন করার সময় পুরানো ব্যবস্থা চালু ছিল তাই ওবিসি প্রার্থীদের জাতিগত বিষয়টি সংশোধন করে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এটা করেছে।
মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা আগামী ৪ অক্টোবর হবে। জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর। জুডিশিয়াল সার্ভিসের ফাইনাল পরীক্ষা ৮-১৯  সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তিনটি পরীক্ষার আবেদনকারীদের অ্যাডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করার সময় নির্দিষ্ট করে দিয়েছে পিএসসি। এক্ষেত্রে সিভিল সার্ভিসের পরীক্ষা কবে হবে তার তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ