Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কয়েকঘণ্টার মধ্যেই পাক সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও সংবাদমাধ্যম ফের ভারতে অদৃশ্য!

সেই সময়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, ভারত-পাকিস্তানের যুদ্ধ নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

কয়েকঘণ্টার মধ্যেই পাক সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও সংবাদমাধ্যম ফের ভারতে অদৃশ্য!
  • ৩ জুলাই, ২০২৫ ১১:০৭
Prefer us on Google

নয়াদিল্লি, ৩ জুলাই: অপারেশন সিন্দুর চলাকালীন পাক সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ওয়েবসাইট, সেদেশের ইউটিউব চ্যানেল ও সংবাদমাধ্যমও ব্যান করা হয়েছিল ভারতে। সেই সময়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, ভারত-পাকিস্তানের যুদ্ধ নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ভারতের অপারেশন সিন্দুর নিয়ে নেতিবাচক আলোচনা, ভুয়ো পোস্ট করা হচ্ছে, তাই এই অ্যাকাউন্টগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও গতকাল, বুধবার থেকে দেখা যায় বেশ কিছু পাকিস্তানি সংবাদমাধ্যমের চ্যানেলে ভারতে দেখা যাচ্ছে। এমনকী পাক অভিনেত্রী হানিয়া আমির, মাহিরা খানদের ইনস্টাগ্রাম ও এক্সের প্রোফাইল দেখা যাচ্ছে। অনেকের ধারণা ছিল, চুপিসারে কয়েকজন পাকিস্তানি তারকা ও খবরের চ্যানেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলেছে নয়াদিল্লি।

Advertisement

যদিও তেমনটা নয় বলেই জানা যাচ্ছে। সেই ঘটনার মাত্র কয়েকঘণ্টা বাদে ফের ভারতে দেখা যাচ্ছে না পাকিস্তানি তারকা, ক্রিকেটার ও সংবাদমাধ্যমের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ও ইউটিউব চ্যানেল। গতকাল, বুধবার ভারতে হানিয়া আমির, মাহিরা খান, শাহিদ আফ্রিদি, ফাওয়াদ খান ও মাওরা হোক্যানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখা গেলেও। আচমকাই আজ, বৃহস্পতিবার সকাল থেকেই তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। এমনটাই জানিয়েছেন নেটিজেনরা। বিশেষ করে পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম প্রোফাইল খুললে একটি বার্তা ফুটে উঠছে, ‘অ্যাকাউন্টটির ভারতে অস্তিত্ব নেই। এই অ্যাকাউন্টিকে বন্ধ করার বিষয়ে আইনি নির্দেশ রয়েছে।’ সূত্রের খবর, ভারতের তরফে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি সংবাদমাধ্যম বা তারকাদের প্রোফাইল কিংবা ইউটিউব চ্যানেলের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হয়নি। কোনও টেকনিক্যাল সমস্যার জন্য গতকাল, বুধবার থেকে ওই প্রোফাইল ভারতে দেখা যায়। যা আবার বন্ধ হয়ে গিয়েছে। গোটা বিষয়টি নিয়ে কোনও বক্তব্য রাখেনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ