Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী পরপর, দাম বাড়ছে ফুলের

স্বাধীনতা দিবসের পরদিন অর্থাৎ শনিবার জন্মাষ্টমী। এই দুই উৎসব ঘিরে কলকাতার ফুলবাজার রীতিমতো চাঙ্গা। তবে উৎসবের কারণে ফুলের দাম চড়া।

স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী পরপর, দাম বাড়ছে ফুলের
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা দিবসের পরদিন অর্থাৎ শনিবার জন্মাষ্টমী। এই দুই উৎসব ঘিরে কলকাতার ফুলবাজার রীতিমতো চাঙ্গা। তবে উৎসবের কারণে ফুলের দাম চড়া। 

Advertisement

সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক জানান, দুই উৎসবেই ভালো পরিমাণ ফুলের প্রয়োজন পড়ে। খুচরো ফুল ব্যবসায়ীরা ছাড়াও বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও ধর্মস্থানগুলি সরাসরি পাইকারি বাজারে এসে ফুল কিনে নিয়ে যান। গত কয়েকদিন ধরে বিক্রি বেড়েছে। ব্যবসা ভালো হওয়ার কারণে ফুলচাষি এবং ফুল বিক্রির সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। বাজার সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী উপলক্ষ্যে বেশি বিক্রি হচ্ছে গাঁদার বড় আকারের মালা, পদ্মফুল, রজনীগন্ধার মালা। অন্যান্য সময়ের তুলনায় এখন মালার দাম অনেকটাই বেশি। এছাড়া চাহিদা রয়েছে কুচো ফুলেরও। একটি বড় আকারের গাঁদার মালা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। পদ্ম ২০ থেকে ২৫ টাকা পিস। রজনীগন্ধার মালা ৭০ থেকে ৮০। কোথাও দাম ১০০ টাকা। দু’দিন দাম আরও বাড়বে বলে মনে করছেন ফুল ব্যবসায়ীরা। 
ফুলচাষি ও ব্যবসায়ীদের বক্তব্য, বৃষ্টি ও অন্যান্য কারণে ফুলের গাছ নষ্ট হয়েছে। তার উপর পরপর দু’টি উৎসব একসঙ্গে পরে যাওয়ায় দাম একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। তপন পাল ও গোপাল দাস নামে শোভাবাজার ও শ্যামবাজারের দুই খুচরো ফুল ব্যবসায়ী বলেন, ‘পাইকারি বাজারেও ফুলের দাম চড়া। তাই আমাদের বেশি দাম দিয়ে ফুল কিনতে হচ্ছে। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ