Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজও শহরে বজায় থাকবে শীতের আমেজ, জানাচ্ছে হাওয়া অফিস

রাজ্যে হু হু করে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। আপাতত শীতের আমেজ বজায় রয়েছে। তবে আগামী রবিবার পর্যন্তই এই পরিস্থিতি বজায়...

আজও শহরে বজায় থাকবে শীতের আমেজ, জানাচ্ছে হাওয়া অফিস
  • ১৪ নভেম্বর, ২০২৫ ১০:১১
Prefer us on Google

রাজ্যে হু হু করে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। আপাতত শীতের আমেজ বজায় রয়েছে। তবে আগামী রবিবার পর্যন্তই এই পরিস্থিতি বজায় থাকবে। সোমবার থেকে রাজ্যে তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া অফিসের পূর্বাভাস, এদিন শহরের আকাশ থাকবে পরিষ্কার। আজ, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ