Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ছুটির দিনে শহরে বজায় রয়েছে শীতের আমেজ, জানুন আবহাওয়ার আপডেট

ছুটির দিনে শহরে বজায় রয়েছে শীতের আমেজ, জানুন আবহাওয়ার আপডেট
  • ১৪ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যে বজায় রয়েছে শীতের আমেজ। জাঁকিয়ে ঠাণ্ডা না পড়লেও শীতের ভালো আমেজে মেতেছে জেলাবাসী। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, রবিবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। এদিন সকালের দিকে শহরের আকাশে হাল্কা কুয়াশা ছিল। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ