ধীরে ধীরে কামব্যাক হচ্ছে শীতের। বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে শহরে। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন সকালে ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছিল। বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।



