Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বিদায়ের পথে শীত! ধীরে ধীরে বাড়ছে শহরের তাপমাত্রা

বিদায়ের পথে শীত! ধীরে ধীরে বাড়ছে শহরের তাপমাত্রা
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ১০:০১
Prefer us on Google

পশ্চিম হিমালয় ও লাগোয়া এলাকায় একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা। সেই কারণেই রাজ্যে শীতের দফারফা। উত্তুরে হাওয়া সক্রিয় নেই। তাই শীতের দাপট কমতে শুরু করেছে শহর থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায়। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ, শুক্রবার শহরের আকাশ পরিষ্কার থাকবে। এদিন সকালে হাল্কা কুয়াশা ছিল। শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ