Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মাঘেই শীতের দফারফা, আজ কেমন থাকবে শহরের আবহাওয়া জানুন..

একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা। যার প্রভাবে বঙ্গে শীতের দফারফা। বাড়ছে তাপমাত্রা। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা...

মাঘেই শীতের দফারফা, আজ কেমন থাকবে শহরের আবহাওয়া জানুন..
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:০২
Prefer us on Google

একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা। যার প্রভাবে বঙ্গে শীতের দফারফা। বাড়ছে তাপমাত্রা। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ, রবিবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। যদিও এদিন সকালে শহরের আকাশে হাল্কা কুয়াশা লক্ষ্য করা গিয়েছিল। মাঘেই শহর থেকে শীতের প্রায় বিদায় হওয়ায় মনভার শহরবাসীর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ