Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শেষ বেলায় শহরে ঠান্ডার কামড়, বজায় রয়েছে শীতের আমেজ

তাপমাত্রার ওঠনামা লেগেই রয়েছে। শেষবেলায় কামড় বসাচ্ছে শীত। শহরে বজায় রয়েছে শীতের আমেজ। রাজ্যে অল্প হলেও সক্রিয় রয়েছে উত্তুরে হাওয়া। তাই এখনই বিদায় নিচ্ছে না শীত।

শেষ বেলায় শহরে ঠান্ডার কামড়, বজায় রয়েছে শীতের আমেজ
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তাপমাত্রার ওঠনামা লেগেই রয়েছে। শেষবেলায় কামড় বসাচ্ছে শীত। শহরে বজায় রয়েছে শীতের আমেজ। রাজ্যে অল্প হলেও সক্রিয় রয়েছে উত্তুরে হাওয়া। তাই এখনই বিদায় নিচ্ছে না শীত। আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

Advertisement

এদিন সকালে শহরের আকাশে ছিল হাল্কা কুয়াশা। তবে বেলা বাড়তেই সেই কুয়াশা কেটে গিয়েছে। আপাতত সারাদিনই আকাশ থাকবে পরিষ্কার, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিল্লি সহ উত্তর ভারতে ঘন কুয়াশা রয়েছে। এছাড়াও পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে একের পর এক। সেই কারণেই শীতের শেষ স্পেল থমকে রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ