Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

শহরে থামবে বৃষ্টি? যা বলছে হাওয়া অফিস

শহরে থামবে বৃষ্টি? যা বলছে হাওয়া অফিস
  • ১ আগস্ট, ২০২৫ ০৯:০৮
Prefer us on Google

সক্রিয় মৌসুমি বায়ু, নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত। এই তিনের কারণেই শহর থেকে দক্ষিণবঙ্গের জেলায় ব্যাপক বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিনে। জলমগ্ন একাধিক এলাকা। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাতে। তবে কিছুটা আশার খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। টানা বৃষ্টির সম্ভাবনা আপাতত কম রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সঙ্গে বাড়বে অস্বস্তিকর গরমের দাপট। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি কম। এদিন শহরের আকাশ থাকবে মেঘলা। কয়েকদফা হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে শহরে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ৫.১ মিমি বৃষ্টি হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ