Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ, মঙ্গলবার শহরে বৃষ্টির দেখা মিলবে? যা জানাল হাওয়া অফিস..

আজ, মঙ্গলবার শহরে বৃষ্টির দেখা মিলবে? যা জানাল হাওয়া অফিস..
  • ৩ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে। কিন্তু দক্ষিণবঙ্গে তার দেখা নেই। মৌসুমি বায়ু এখনও দক্ষিণে প্রবেশ করেনি। তাই বৃষ্টির পরিমাণ কমেছে। বাড়ছে তাপমাত্রা। অস্বস্তিকর গরমে নাজেহাল আমজনতা। আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। গরম বাড়বে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ