Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জুটিতে ফিরবেন রণবীর ও ক্যাটরিনা?

রণবীর কাপুর ও ক্যাটরিনা কইফ কি ফের জুটি বাঁধবেন? কেন এই প্রশ্ন! ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রাজনীতি’র সিক্যুয়েল আসছে।

জুটিতে ফিরবেন রণবীর ও ক্যাটরিনা?
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• রণবীর কাপুর ও ক্যাটরিনা কইফ কি ফের জুটি বাঁধবেন? কেন এই প্রশ্ন! ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রাজনীতি’র সিক্যুয়েল আসছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রযোজক প্রকাশ ঝা এই খবরে সিলমোহর দিয়েছেন। ভারতীয় পুরাণ থেকে অনুপ্রাণিত হয়ে এবারও ছবির গল্প সাজানো হচ্ছে। অর্জুন, শ্রীকৃষ্ণ, দ্রৌপদীর মতো পৌরাণিক চরিত্রদের মাথায় রেখে প্রথম ছবির গল্প সাজানো হয়েছিল। এবারও তার অন্যথা হবে না বলেই জানিয়েছেন প্রযোজক। যদিও কোন চরিত্রদের নিয়ে এবার চিত্রনাট্য তৈরি হবে, তা তিনি খোলসা করেননি। পাশাপাশি খোলসা করেননি কারা থাকবেন এই ছবিতে। আগেরবার এই ছবিতে দেখা গিয়েছিল, রণবীর কাপুর, ক্যাটরিনাকে। সঙ্গে নানা পাটেকর, অজয় দেবগন, অর্জুন রামপাল, মনোজ বাজপেয়ি, নাসিরুদ্দিন শাহের মতো তারকার অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। এবারও কি তাঁরাই থাকবেন? তা যদি হয়, সেক্ষেত্রে দীর্ঘদিন পর পর্দায় জুটি বাঁধবেন রণবীর ও ক্যাটরিনা। একসময় তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা যেত বলি পাড়ায়। রটনা, সে সম্পর্ক শেষ হয় তিক্ততার মাধ্যমে। যদিও সেসব গুঞ্জন অতীত। সাম্প্রতিক বেশ কয়েকটি অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গিয়েছিল রণবীর ও ক্যাটরিনাকে। এবার পর্দাতেও এই জনপ্রিয় জুটি ফেরে কি না, তা দেখার অপেক্ষায় মুখিয়ে অনুরাগীরা। আরও একটি বিষয় লক্ষ্যণীয়, ক্যাটরিনা যদি সত্যিই এই ছবিটি করেন, সেক্ষেত্রে মা হওয়ার পর এটিই তাঁর প্রথম ছবি। অর্থাৎ দীর্ঘদিন পর ফ্লোরে ফিরবেন নায়িকা। আপাতত ছবির কাস্টিং ঘোষণার অপেক্ষায় অনুরাগীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ