বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্ট হচ্ছে। সেই কারণেই আগামী কাল, বৃহস্পতিবার থেকেই বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। আজ, বুধবার থেকে উপকূলের জেলাগুলি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত শহরে এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।



