Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিবাহ বহির্ভূত সম্পর্কে স্ত্রী, টোপ দিয়ে প্রেমিককে ডেকে কোপ মারল স্বামী ও দেওর, যাদবপুরে চাঞ্চল্য, গ্রেপ্তার দুই ভাই

স্ত্রী অন্য যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন। একথা জানার পর স্ত্রীকে টোপ হিসেবে ব্যবহার করে প্রেমিককে ডেকে পাঠিয়ে প্রকাশ্য রাস্তায় তাঁকে খুনের চেষ্টা চালানো হয়।

বিবাহ বহির্ভূত সম্পর্কে স্ত্রী, টোপ দিয়ে প্রেমিককে ডেকে কোপ মারল স্বামী ও দেওর, যাদবপুরে চাঞ্চল্য, গ্রেপ্তার দুই ভাই
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্ত্রী অন্য যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন। একথা জানার পর স্ত্রীকে টোপ হিসেবে ব্যবহার করে প্রেমিককে ডেকে পাঠিয়ে প্রকাশ্য রাস্তায় তাঁকে খুনের চেষ্টা চালানো হয়। অভিযোগ স্বামী ও দেওরের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে যাদবপুর এলাকার সুকান্ত সেতুতে। আহত হয়েছেন প্রেমিক সুজয় দাস (২৫)। খুনের চেষ্টার অভিযোগে স্বামী অজয় নস্কর ও তার ভাই বিজয় নস্করকে গ্রেপ্তার করেছে যাদবপুর থানা।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, অজয়ের স্ত্রী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সক্রিয়। সেখানেই পরিচয় হয় সুজয়ের সঙ্গে। মোবাইল নম্বর আদানপ্রদানের পর দু’জনের মধ্যে হোয়াটসঅ্যাপে নিয়মিত চ্যাট চলত। তাঁরা পরস্পর দেখা করতেন, বেড়াতেও যেতেন। স্ত্রীর মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দু’জনের ঘনিষ্ঠতার কথা জেনে যায় অজয়। কয়েকদিন আগেই তার নজরে আসে একটি অশ্লীল মেসেজ। দু’জন যে একসঙ্গে বেড়াতে গিয়েছেন, সেই ছবিও ছিল ওই মোবাইলে। তা দেখেই অজয় বুঝতে পারে, স্ত্রী পরকীয়ায় জড়িয়েছেন। এনিয়ে বৃহস্পতিবার সকালে দম্পতির মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়। স্বামী বলে, ওই যুবককে সবক শেখাবে। সে ও তার ভাই মিলে সুজয়কে খুনের পরিকল্পনা করে। স্ত্রীকে টোপ দিয়ে ওই যুবককে ডেকে পাঠায় অজয়। তার কথামতো স্ত্রী ফোন করে সুজয়কে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সুকান্ত সেতু এলাকায় দেখা করতে। একসঙ্গে কিছুক্ষণ কাটিয়ে বাড়ি চলে যাবেন। এটা যে টোপ বুঝতে পারেননি ওই যুবক। প্রেমের টানে তিনি চলে আসেন। সেখানে আগে থেকেই কাটারি নিয়ে অপেক্ষা করছিল অজয় ও বিজয়। সুজয় আসার পর তাঁর বান্ধবী কথা বলতে এগিয়ে যান। মিনিট পাঁচেক কথা বলার পর হঠাৎই অজয় ও তার ভাই বিজয় ওই যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে। কাটারি দিয়ে বুক, মাথা, হাতে এলোপাথাড়ি আঘাত করে। ভরসন্ধ্যায় এই কাণ্ড দেখে লোক জড়ো হয়ে যায় রাস্তায়। স্থানীয়রাই যাদবপুর থানায় খবর দেন। পুলিস এসে সুজয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় দুই ভাইকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ