Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিয়ের ৩ সপ্তাহেই ঘুমন্ত স্বামীকে খুন করল স্ত্রী

দাম্পত্য কলহের জের। ঘুমন্ত স্বামীকে কুড়ুলের কোপ মেরে খুন করল স্ত্রী। মহারাষ্ট্রে সাংলিতে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। মাত্র  ৩ সপ্তাহ আগে বিবাহ হয়েছিল অনিল লোখণ্ডে ও রাধিকা লোখণ্ডের।

বিয়ের ৩ সপ্তাহেই ঘুমন্ত স্বামীকে খুন করল স্ত্রী
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সাংলি: দাম্পত্য কলহের জের। ঘুমন্ত স্বামীকে কুড়ুলের কোপ মেরে খুন করল স্ত্রী। মহারাষ্ট্রে সাংলিতে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। মাত্র  ৩ সপ্তাহ আগে বিবাহ হয়েছিল অনিল লোখণ্ডে ও রাধিকা লোখণ্ডের। ১০ জুন রাতে বচসায় জড়িয়ে পড়ে দম্পতি। তারপর ঘুমাতে যান অনিল। সেইসময় তাঁকে খুন করে রাধিকা। মেঘালয়ে গিয়ে মধুচন্দ্রিমায় গিয়ে রাজা রঘুবংশীর নৃশংস হত্যাকান্ড নিয়ে এই মুহূর্তে সরগরম 

Advertisement

গোটা দেশ। এরইমধ্যে সাংলির ঘটনা সামনে এল। স্বামীকে কুড়ুলের কোপ মারার পর এক আত্মীয়কে ফোন করে 
খুনের কথা জানায় রাধিকা। ইতিমধ্যেই রাধিকাকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতকে ২ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ