Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

লখনউ-কানপুর এক্সপ্রেসওয়েতে ফের চওড়া ফাটল!

ঘটা করে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার দু’সপ্তাহের মধ্যেই ফাটল দেখা দেয় কানপুর-লখনউ এক্সপ্রেসওয়েতে। প্রায় ৪২০০ কোটি খরচে তৈরি রাস্তা সারাতে তৎপর হয় নির্মান সংস্থা।

লখনউ-কানপুর এক্সপ্রেসওয়েতে ফের চওড়া ফাটল!
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানপুর: ঘটা করে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার দু’সপ্তাহের মধ্যেই ফাটল দেখা দেয় কানপুর-লখনউ এক্সপ্রেসওয়েতে। প্রায় ৪২০০ কোটি খরচে তৈরি রাস্তা সারাতে তৎপর হয় নির্মান সংস্থা। রাতারাতি কাজ শেষ করতে ফ্যান চালিয়ে শুকনো করা হয় রাস্তা। তাতেও লাভের লাভ হয়নি। আবারও চওড়া ফাটল দেখা দিয়েছে এক্সপ্রেসওয়েতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত ৭০০ মিটার চওড়া ফাটল তৈরি হয়েছে। যার ফলে একদিক দিয়েই যাতায়াত করতে হচ্ছে গাড়িগুলিকে। যাত্রীদের আপাতত এক্সপ্রেসওয়ের উন্নাও-লখনউমুখী অংশ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্মাণকারী সংস্থা রাস্তা মেরামতের কাজ শুরু করেছে। তবে ক্ষতিগ্রস্ত অংশের পরিমাণ দেখে মনে করা হচ্ছে, ওই পথে ফের যান চলাচল স্বাভাবিক হতে অন্তত এক মাস সময় লাগতে পারে। উল্লেখ্য, এক্সপ্রেসওয়েটি গত ১৩ জুলাই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। কিন্তু উদ্বোধনের পর ৩৯ দিন পেরিয়ে গেলেও মাত্র ২৩ দিন পুরোপুরি সচল ছিল রাস্তাটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ