Bartaman Logo
১৬ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী কেন ওয়ার্ক ফ্রম হোম করছেন না? তোপ মানের

জ্বালানি সংকটের জেরে উদ্ভূত আর্থিক পরিস্থিতির মোকাবিলায় দেশের মানুষকে ভোগ্যপন্য ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী কেন ওয়ার্ক ফ্রম হোম করছেন না? তোপ মানের
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: জ্বালানি সংকটের জেরে উদ্ভূত আর্থিক পরিস্থিতির মোকাবিলায় দেশের মানুষকে ভোগ্যপন্য ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জ্বালানির খরচে লাগাম টানার পাশাপাশি আগামী ১ বছর প্রয়োজন না হলে সোনা না কেনার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। সেই ইস্যুতেই এবার প্রধানমন্ত্রীকে আক্রমণ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। মান বলেন, ‘প্রথমে প্রধানমন্ত্রীর উচিত তাঁর বিদেশ সফর বাতিল করা। তিনি এখন নেদারল্যান্ডসে। আরও কয়েকটি দেশে যাবেন তিনি। মানুষকে বারণ করে উনি নিজে বিদেশ যাচ্ছেন। মানের আরও আক্রমণ, ‘আপনি সবকিছু বন্ধ করছেন। বিদেশ যাওয়া, সোনা কিনতে বারণ করছেন। ওয়ার্ক ফ্রম হোমের কথা বলছেন। প্রধানমন্ত্রী কেন বাড়ি থেকে কাজ করছেন না?’ পেট্রল ডিজেলের দামবৃদ্ধি নিয়েও প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন মান। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘ বিশ্বগুরু হতে গিয়ে আমরা বিশ্বচ্যালা হয়ে গিয়েছি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ