Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কেন ছবি ছাড়লেন নোরা?

‘রাগিনী এমএমএস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী নোরা ফাতেহির। তবে ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি

কেন ছবি ছাড়লেন নোরা?
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘রাগিনী এমএমএস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী নোরা ফাতেহির। তবে ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। কেন? শোনা যাচ্ছে, এই মুহূর্তে একাধিক প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। একটি আন্তর্জাতিক মানের ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এছাড়াও দেশে বেশ কয়েকটি কাজ রয়েছে তাঁর। এই তারিখের সমস্যার জন্যই ছবিটি ছাড়তে হয়েছে নোরাকে। তবে একতা কাপুরের প্রযোজনা সংস্থার সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক নোরার। সূত্রের খবর, একতার সঙ্গে আরও দু’টি কাজ নিয়ে কথা চলছে নোরার। এই আবহে সম্প্রতি জানা গিয়েছিল, এবার রাগিনী ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করবেন তামান্না ভাটিয়া। ‘স্ত্রী ২’-এর পর ফের ভৌতিক ঘরানার ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। ইতিমধ্যে নাকি ছবির জন্য শ্যুটিংও শুরু করেছেন নায়িকা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শেষে সিনেমাটি মুক্তি পেতে পারে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ