Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাতুতে পেঁয়াজ নেই কেন? বিক্রেতার গলায় ব্লেড চালিয়ে ধৃত রিকশচালক

ছাতুর ঘোলে কেন পেঁয়াজ দেননি বিক্রেতা? এই অভিযোগে শনিবার মারাত্মক ঘটনা ঘটালেন এক রিকশচালক। পেঁয়াজ না দেওয়া নিয়ে বচসার সূত্রপাত হয়।

ছাতুতে পেঁয়াজ নেই কেন? বিক্রেতার গলায় ব্লেড চালিয়ে ধৃত রিকশচালক
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাতুর ঘোলে কেন পেঁয়াজ দেননি বিক্রেতা? এই অভিযোগে শনিবার মারাত্মক ঘটনা ঘটালেন এক রিকশচালক। পেঁয়াজ না দেওয়া নিয়ে বচসার সূত্রপাত হয়। তারপর দাম বাবদ ১০ টাকা দিতে অস্বীকার চালকের। এ নিয়ে দু’পক্ষের গণ্ডগোল। হঠাৎ রাগ বশে রাখতে না পেরে বিক্রেতার গলায় ব্লেড চালিয়ে দেন ওই রিকশচালক। ছাতু বিক্রেতার রক্ত ছিটিয়ে পড়ে রাস্তায়। মারাত্মক জখম অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি তিনি। ঘটনাটি ঘটেছে তালতলা থানা এলাকার এজেসি বোস রোডে দীনেশ মজুমদার ভবনের সামনে। পুলিস সূত্রে খবর, ছাতু বিক্রেতার গলার গভীর ক্ষতচিহ্ন তৈরি হয়েছে। রিকশচালক খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ