Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধানসভার স্পিকার হচ্ছেন উত্তরবঙ্গের বিধায়ক, কে?

বঙ্গে প্রথম বিজেপি আমলের বিধানসভার প্রথম স্পিকার হিসেবে মানিকতলার বিধায়ক তাপস রায়ের নাম সামনে আসছিল।

বিধানসভার স্পিকার হচ্ছেন উত্তরবঙ্গের বিধায়ক, কে?
  • ১৪ মে, ২০২৬ ১৩:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের চমক বিজেপি’র। বঙ্গে প্রথম বিজেপি আমলের বিধানসভার প্রথম স্পিকার হিসেবে মানিকতলার বিধায়ক তাপস রায়ের নাম সামনে আসছিল। সব জল্পনায় জল ঢেলে এই পদের জন্য উত্তরবঙ্গের বিধায়ক রথীন্দ্র বসুকে মনোনীত করল বিজেপি নেতৃত্ব। আজ, বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গিয়েছে।

Advertisement

গতকাল, বুধবার থেকে শুরু হয়েছে নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ। আজকের মধ্যে ২৯৩ বিধায়কের শপথ-পর্ব শেষ হবে। প্রোটেম স্পিকারের ভার তাপস রায়ের কাঁধে। আগামীকাল সকালে নতুন স্পিকার নির্বাচন। এই পদে বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা। অনেকের ধারণা ছিল, স্পিকার পদের জন্য বর্ষীয়ান রাজনীতিক তাপসকে বেছে নেবে বিজেপি। কিন্তু সব জল্পনায় জল ঢেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসুকে ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমার স্থির বিশ্বাস তিনি সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন।’পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রথীন্দ্রবাবু বিজেপির দীর্ঘদিনের নেতা। দলের রাজ্য সাধারণ সম্পাদক, সহ-সভাপতি সহ নানা গুরুত্বপূর্ণ পদ সামলেছেন।

বিধানসভার স্পিকার পদে মনোনীত করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রথীন্দ্রবাবু। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিধানসভার মর্যাদা রক্ষা ও জনস্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ