Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসীর মন্তব্যের মাঝেই প্রতিক্রিয়া দিল হোয়াইট হাউস

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা প্রসঙ্গে ভারতে এসে মুখ খুলেছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড। এমনকী ইসলামি খিলাফৎ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি

বাংলাদেশ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসীর মন্তব্যের মাঝেই প্রতিক্রিয়া দিল হোয়াইট হাউস
  • ২০ মার্চ, ২০২৫ ১১:০৩
Prefer us on Google

ওয়াশিংটন, ২০ মার্চ: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা প্রসঙ্গে ভারতে এসে মুখ খুলেছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড। এমনকী ইসলামি খিলাফৎ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড জানান, ভারতের প্রতিবেশী দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা নিপীড়িত হচ্ছেন। তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এমন রিপোর্টই সামনে এসেছে। তাদের নির্যাতন ও খুন করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন। তুলসীর সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। বিবৃতি জারি করে অসন্তোষ প্রকাশ করে ইউনুস সরকার। এবার গোটা বিষয়টি নিয়ে পরিষ্কার বার্তা দিল হোয়াইট হাউস। বুধবার আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, ‘সংখ্যালঘুদের উপর অত্যাচার আটকাতে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যা পদক্ষেপ নিয়েছে তাকে স্বাগত জানাই আমরা। এইভাবেই সকলকে নিরাপত্তা দিতে হবে। তাদের সুরক্ষার দায়িত্বও নিতে হবে। বিশ্বের কোনও দেশে সংখ্যালঘুদের উপর কোনওরকম অবহেলা ও অত্যাচারের তীব্র বিরোধিতা করি আমরা। যে কোনও দেশের সরকারের থেকেই এমন অপ্রীতিকর ঘটনা রুখতে ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশা করি।’ তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নজর রাখছে আমেরিকা, সেই কথাও মনে করিয়ে দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ