Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বাংলাদেশ নিয়ে তুলসী গাবার্ডের মন্তব্যের মাঝেই প্রতিক্রিয়া দিল হোয়াইট হাউস

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা...

বাংলাদেশ নিয়ে তুলসী গাবার্ডের মন্তব্যের মাঝেই প্রতিক্রিয়া দিল হোয়াইট হাউস
  • ২০ মার্চ, ২০২৫ ০৯:০৩
Prefer us on Google

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা প্রসঙ্গে ভারতে এসে মুখ খুলেছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড। এমনকী ইসলামি খিলাফৎ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। যার পাল্টা দিতে বিবৃতি জারি করেছিলে ঢাকা। এবার গোটা বিষয়টি নিয়ে পরিষ্কার বার্তা দিল হোয়াইট হাউস। বুধবার আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার আটকাতে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যা পদক্ষেপ নিয়েছে তাকে সাধুবাদ জানাই আমরা। এইভাবেই সকলকে নিরাপত্তা দিতে হবে। তাদের সুরক্ষার দায়িত্বও নিতে হবে। বিশ্বের কোনও দেশে সংখ্যালঘুদের উপর কোনওরকম অবহেলা ও অত্যাচারের তীব্র বিরোধিতা করি আমরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ