মধ্যরাত থেকে অঝোরে বৃষ্টি। গতকাল, সোমবার রাত ১টা থেকে আজ, মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত গড়িয়া (কামডহরি পাম্পিং স্টেশন) এলাকায় সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ রেকর্ড হয়েছে। এই চার ঘণ্টায় প্রায় ৩৩২ মিমি বৃষ্টি হয়েছে। এর বাইরেও গোটা শহরে মাঝ রাত থেকে ভোর পর্যন্ত প্রায় সর্বত্র ২০০ মিমির বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে। যার ফলে শহরের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে।



