কবে থেকে কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে? সেই প্রশ্নের উত্তর বিধানসভায় দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গতবার অনলাইন পোর্টাল যে সময় চালু হয়েছিল, তার আগেই এবছর চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ, মঙ্গলবার বিধানসভায় একটি প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, কলেজে ভর্তির বিষয়ে গত বছর ১৮-১৯ জুন থেকে অনলাইন পোর্টাল চালু হয়েছিল। এই বিষয়ে তিনি আরও জানিয়েছেন, এবছর এখনও এই ক্ষেত্রে দেরি হয়নি। ইউজিসির শিক্ষা বর্ষ শুরুর নিয়মের মধ্যেই আছি।



