Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

শহরের আবহাওয়া কেমন থাকবে আজ, মঙ্গলবার? জানুন বিস্তারিত..

শহরের আবহাওয়া কেমন থাকবে আজ, মঙ্গলবার? জানুন বিস্তারিত..
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৯:০৪
Prefer us on Google

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ থেকে শহর। গরমে নাজেহাল আমজনতা। তবে আজ, মঙ্গলবার শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই এদিন শহরে কিছুটা হলেও কমতে পারে তাপমাত্রা। আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, সকালে শহরের আকাশ পরিষ্কার থাকলেও দুপুর বা বিকেলের দিকে আংশিক মেঘলা হতে পারে। সেই সময়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ