Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ, বৃহস্পতিবার কেমন থাকবে শহরের আবহাওয়া? পড়ুন বিস্তারিত..

আজ, বৃহস্পতিবার কেমন থাকবে শহরের আবহাওয়া? পড়ুন বিস্তারিত..
  • ২৭ নভেম্বর, ২০২৫ ১০:১১
Prefer us on Google

জাঁকিয়ে শীতের দেখা এখনও পায়নি শহরবাসী। তাপমাত্রা ওঠা-নামা করছে। তবে সবটাই শীতের আমেজ। আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, বৃহস্পতিবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের আকাশে ছিল কুয়াশা। আজ, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ