আপাতত দক্ষিণবঙ্গে প্রবেশ করছে না মৌসুমি বায়ু। তাই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। অস্বস্তিকর গরম বাড়বে। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, রবিবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জায়গায় দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।



