আজ কেমন থাকবে শহরের আবহাওয়া? পড়ুন বিস্তারিত..
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৯:০৪
Prefer us on Google

দক্ষিণবঙ্গ থেকে শহরে ফের বাড়ছে তাপমাত্রা। আজ, রবিবারও তীব্র গরমের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। আজ, রবিবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement