আজ, বুধবার অক্ষয় তৃতীয়ার দিন কেমন থাকবে শহরের আবহাওয়া? জানুন..
  • ৩০ এপ্রিল, ২০২৫ ১০:০৪
Prefer us on Google

আজ, বুধবার অক্ষয় তৃতীয়ার দিন শহরের আবহাওয়া মনোরম থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। যার ফলে কমতে পারে তাপমাত্রা। আজ, বুধবার শহরের আকাশ মূলত থাকবে আংশিক মেঘলা। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। আজ, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে বৃষ্টি হলে কমতে পারে সেই তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement