Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ, রবিবার শহর থেকে জেলায় কেমন থাকবে আবহাওয়া? জানুন..

আজ, রবিবার শহর থেকে জেলায় কেমন থাকবে আবহাওয়া? জানুন..
  • ১ জুন, ২০২৫ ০৯:০৬
Prefer us on Google

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি উদ্বেগজনক। একাধিক নদীর জলস্তর বাড়ছে। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। বজ্রগর্ভ মেঘ থেকে হাল্কা কোথাও কোথাও মাঝারি মাত্রায় বৃষ্টি হচ্ছে। তবে বাড়ছে অস্বস্তি। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, রবিবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। হাল্কা থেকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে ৪.৪ মিমি বৃষ্টি হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ