মেষ: অভিনয় ও হস্তশিল্পীদের কর্ম সাফল্য ও সুনাম প্রাপ্তির যোগ। পেশার প্রসার ও উপার্জন বৃদ্ধি। মনে উদাসীনতা।
মেষ: অভিনয় ও হস্তশিল্পীদের কর্ম সাফল্য ও সুনাম প্রাপ্তির যোগ। পেশার প্রসার ও উপার্জন বৃদ্ধি। মনে উদাসীনতা।
বৃষ: পারিপার্শ্বিক পরিবেশে শত্রু বৃদ্ধি পাবে। যে কোনও ক্ষেত্রে মার্জিত আচরণ ও সতর্ক পদক্ষেপ আবশ্যক। আয় বৃদ্ধি পাবে।
মিথুন: হঠাৎ মানসিক উত্তেজনা ও কঠিন বাক্য প্রয়োগে কর্মস্থল বা গৃহ পরিবেশে শত্রু বৃদ্ধি। কাজকর্মে বিলম্বিত অগ্রগতি। ধর্মে মতি।
কর্কট: শেয়ার প্রভৃতি অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ লাভ হতে পারে। কাজকর্মের গতি দুপুর থেকে ব্যাহত হবে। মনে অস্থিরতা।
সিংহ: বিদ্যা চর্চায় অমনোযোগিতায় বাধা ও পরীক্ষায় মনোমতো ফলের অভাব। মানসিক উত্তেজনা ও অপ্রিয় ব্যবহারে লাগাম দিন।
কন্যা: দেবকর্মে অংশগ্রহণ ও তৎসংক্রান্ত দানে মানসিক শান্তি লাভ। বেকাররা চাকরিপ্রাপ্তির সুখবর পেতে পারেন।
তুলা: কাজকর্মে গতি কিছুটা বাড়বে। অর্থ লাভের যোগ আছে। গৃহ পরিবেশে অশান্তি ও মনঃকষ্ট।
বৃশ্চিক: কাজকর্মে গতি বৃদ্ধি ও অর্থ লাভের যোগ। পেশাদার ইঞ্জিনিয়ার ও বাস্তুবিদদের পক্ষে দিনটি বিশেষ অনুকূল।
ধনু: আকস্মিক রোগ বৃদ্ধির ফলে ঘরে বাইরে শত্রু সৃষ্টি হবে। কাজকর্মে গতি বজায় থাকবে। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ লাভ।
মকর: ব্যবসায় কেনাবেচা ও লাভ বৃদ্ধি। দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে বিপুল অর্থ লাভ। শরীর-স্বাস্থ্য কম বেশি শুভ।
কুম্ভ: পেশাদারি উচ্চশিক্ষা ও গবেষণায় চমকপ্রদ উন্নতি। কাজকর্মে দিনটি অনুকূল। আয় বাড়বে।
মীন: একাধিক সূত্রে উপার্জন বৃদ্ধির যোগ। ব্যবসা, পেশা প্রভৃতি যে কোনও কর্মে ব্যস্ততা বাড়বে। বিদ্যা শিক্ষায় মনোযোগের অভাব।