Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

সিজন চেঞ্জে জ্বর সর্দি শ্বাসের অসুখ, আয়ুর্বেদে সমাধান কী?

আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে রোগ নিরাময়ের আগে রোগ প্রতিরোধের কথা বলা হয়। অর্থাৎ ইমিউনিটি শক্তিশালী করা যাতে সহজে সংক্রামক রোগ কাবু করতে না পারে।

সিজন চেঞ্জে জ্বর সর্দি শ্বাসের অসুখ, আয়ুর্বেদে সমাধান কী?
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পরামর্শে আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ লোপামুদ্রা ভট্টাচার্য

Advertisement

আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে রোগ নিরাময়ের আগে রোগ প্রতিরোধের কথা বলা হয়। অর্থাৎ ইমিউনিটি শক্তিশালী করা যাতে সহজে সংক্রামক রোগ কাবু করতে না পারে। এছাড়া আক্রান্ত ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখা, ভি়ড় এড়িয়ে চলা এবং স্বাস্থ্যকর খাদ্যভ্যাস শীতের জ্বর-সর্দি-কাশি প্রতিরোধ করে।
জ্বর-সর্দি-কাশি হলে কী ওষুধ খাবেন:
১) জ্বরের চিকিৎসায় হালকা গরম জল দিনে অন্তত ৫-৬ বার পান করুন।
২) ৫০ এমএল জলে মেশান তুলসী পাতা ও ১-২ গ্রাম আদার টুকরো। ফুটিয়ে ছেঁকে হালকা গরম থাকতে পান করুন। যদি ডায়াবেটিস বা ওবেসিটির সমস্যা না থাকে তবে এতে কয়েক ফোঁটা মধুও মিশিয়ে নিতে পারেন।
৩) জ্বর, গলা ব্যথা, কাশি হলে সুদর্শন ঘন বটি দিনে দু’বার ৫০০ মিলিগ্রাম মাত্রায় খান। সেই সঙ্গে তালিশাদি চূর্ণ ২ গ্রাম মাত্রায় খাবেন (সামান্য গরম জল অনুপান)।
৪) কাশি সারতে না চাইলে ২ গ্রাম পরিমাণ ত্রিকটু চূর্ণ অথবা সিতোপালদি চূর্ণের সঙ্গে ৫ এমএল মধু মিশিয়ে খেতে পারেন। ডায়াবেটিস বা ওবেসিটিতে ভুগলে মধুর পরিবর্তে নিন শৃঙ্গাদি চূর্ণ। ওষুধটি ৭ থেকে ১০ দিন খান।
৫) বাচ্চাদের অ্যালার্জি এবং নাকবন্ধ হওয়ার সমস্যায় জোয়ান, কালোজিরে, কর্পূর চূর্ণ কাপড়ের পুঁটুলিতে ভরে ইনহেলার, নেজাল ড্রপ অথবা রোল-অনের ভেষজ বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন।
৬) গলাব্যথা ও কাশি কমাতে খদির বটি ও যষ্টিমধু চূর্ণ ও খুব ভালো কাজ দেয়।
৭) অধিকাংশ বয়স্ক মানুষেরা জ্বরের সঙ্গে সঙ্গে শীতে জয়েন্ট পেনের কষ্টে কাবু হন। আদাশুঁঠ, নিশিন্দা, এরণ্ড, কর্পূর তিল তেলের সঙ্গে ফুটিয়ে লাগালে ব্যথা কমবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ