মেষ: শারীরিক সমস্যায় বিব্রত বোধ। ব্যবসায় অগ্রগতি ও বড় বরাত প্রাপ্তির সম্ভাবনা। বিদ্যায় উন্নতি।
মেষ: শারীরিক সমস্যায় বিব্রত বোধ। ব্যবসায় অগ্রগতি ও বড় বরাত প্রাপ্তির সম্ভাবনা। বিদ্যায় উন্নতি।
বৃষ: সর্দি-কাশি ও বাতজ বেদনায় কষ্ট ভোগের আশঙ্কা। শিক্ষার্থীদের পক্ষে দিনটি শুভ। সন্তানের জন্য গর্ববৃদ্ধি।
মিথুন: দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে বা অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে আয় বৃদ্ধি পাবে। বিদেশ থেকে সন্তানের গৃহে প্রত্যাগমনের সংবাদ লাভ।
কর্কট: কর্ম লাভের প্রচেষ্টায় সাফল্য। ব্যবসায় কম-বেশি উন্নতি ও লাভের যোগ। সর্দি-কাশি ও বুকের সমস্যা বৃদ্ধি পাবে।
সিংহ: মানসিক উত্তেজনা ও অপ্রিয় বাক্যের জন্য ঘরে বাইরে শত্রু বৃদ্ধি। কাজকর্মে বিলম্বিত সাফল্য। অর্থকড়ি উপার্জন কিছুটা বাড়বে।
কন্যা: কাজকর্মে উন্নতি হবে। ব্যবসা মোটামুটি চলবে। শরীর-স্বাস্থ্য এবং সন্তান ক্ষেত্রটিতে বড় কোনও পরিবর্তন নেই।
তুলা: উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল প্রাপ্তির যোগ। শরীর-স্বাস্থ্য এক প্রকার। আয় বাড়বে।
বৃশ্চিক: পুরনো রোগের জন্য মানসিক দুর্বলতা ও শরীরে ক্লান্তি। কাজকর্মে ও ব্যবসায় দিনটি তুলনামূলক শুভ।
ধনু: অর্থকড়ি উপার্জন ভাগ্য অনুকূল। কর্মস্থলে খ্যাতি বাড়বে। পরিবারের কারওর বিয়ের পাকা কথা হতে পারে।
মকর: ব্যবসায় অগ্রগতি। অর্থ প্রাপ্তির ভাগ্য অনুকূল। মনে অস্থিরতা। শরীর চলনসই।
কুম্ভ: আটকে থাকা কাজকর্মে গতি বৃদ্ধি ও উন্নতি। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা। আয় কিছুটা বাড়বে।
মীন: কর্মভাগ্য অনুকূল। ব্যবসা ও পেশায় অগ্রগতির যোগ। মনে অস্থিরতা থাকবে।