মেষ : নতুন আসা যোগাযোগ থেকে আর্থিক ও ব্যবসায়িক উন্নতি। সন্তানদের পারস্পরিক কলহে মনঃকষ্ট। আধ্যাত্মিক কর্মে মন।
মেষ : নতুন আসা যোগাযোগ থেকে আর্থিক ও ব্যবসায়িক উন্নতি। সন্তানদের পারস্পরিক কলহে মনঃকষ্ট। আধ্যাত্মিক কর্মে মন।
বৃষ: ধর্মাচরণ ও সৎসঙ্গে মানসিক তৃপ্তি। শিল্পী, সাহিত্যিক, কারিগরীবিদদের পক্ষে দিনটি অনুকূল। বাতের সমস্যা কমবে।
মিথুন: পরিবারের সদস্যদের পারস্পরিক কলহের জন্য মনঃকষ্ট। ব্যবসায়ী, হিসাবরক্ষকদের পক্ষে দিনটি অনুকূল। পেটের সমস্যা বৃদ্ধি পাবে।
কর্কট: শারীরিক ভোগান্তি বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক চলাফেরার বাধা। গুপ্ত শত্রু থেকে সতর্ক হন। মনে অস্থিরতা থাকবে।
সিংহ: অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তির যোগ। কর্ম নিয়ে চিন্তাভাবনার ও পরিকল্পনার সুফল পাবেন। স্বাস্থ্যের খেয়াল রাখুন।
কন্যা: ব্যবসায়িক কর্মে শুভ ফল পাবেন। আয়-ব্যয়ের ক্ষেত্রটি অপেক্ষাকৃত শুভ। স্বাস্থ্য সমস্যা করতে পারে।
তুলা: কেটে যাওয়া প্রেম-প্রণয় আবারও ফিরে আসতে পারে। কুটুম্বর সঙ্গে সম্পর্কের শীতলতা। ধর্ম কর্মে মন।
বৃশ্চিক: শরিকি সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মের প্রচেষ্টায় সাফল্য। ওষুধ ব্যবসায়ী ও চিকিৎসকদের পক্ষে দিনটি শুভ।
ধনু: সদগ্রন্থ পাঠ ও ধর্মকর্মে মানসিক প্রফুল্লতা। ব্যবসায়ীদের পক্ষে উপার্জন বৃদ্ধি পাবে। পেটের সমস্যায় কষ্ট ভোগ।
মকর: ব্যবসায় কেনাবেচা ও লাভ বৃদ্ধি। ব্যস্ততা বাড়বে। নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত হবেন।
কুম্ভ: পেশাদারি ও ব্যবসায়িক কর্মে অপ্রত্যাশিত শুভ ফল লাভের সম্ভাবনা। মানসিক চঞ্চলতায় লাগাম দিন। আয় বাড়বে।
মীন: ধর্মাচরণ ও দানকর্মে মানসিক শান্তি লাভ। পারিবারিক দিকে চাপা উত্তেজনা থাকবে। আয় বাড়বে।