Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নারীর উপর অপরাধ রোধে রাজ্যগুলি কী করছে? দিল্লিতে সংসদীয় কমিটির পর্যালোচনা বৈঠক

নারী পাচার রোধে এবং তাদের নিরাপত্তা ও পুনর্বাসন প্রদানে রাজ্য সরকার কী করছে? জানতে চাইল সংসদের মহিলা অধিকার সংক্রান্ত কমিটি।

নারীর উপর অপরাধ রোধে রাজ্যগুলি কী  করছে? দিল্লিতে সংসদীয় কমিটির পর্যালোচনা বৈঠক
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারী পাচার রোধে এবং তাদের নিরাপত্তা ও পুনর্বাসন প্রদানে রাজ্য সরকার কী করছে? জানতে চাইল সংসদের মহিলা অধিকার সংক্রান্ত কমিটি। এই ব্যাপারে ২৪ আগস্ট দিল্লিতে সংসদ ভবনে একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে আমন্ত্রিত পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, অসম, কেরল ও ওড়িশা রাজ্য সরকার। আমন্ত্রিত রাজ্যগুলির প্রতিনিধি (অফিসার) পাঠানোর জন্য সংশ্লিষ্ট মুখ্যসচিবদের চিঠি দিয়েছে লোকসভার সচিবালয়। অ্যাসিড হামলা এবং যৌননিপীড়নের শিকার নারীর পুনর্বাসনের ব্যাপারেও রাজ্যের রিপোর্ট তলব করেছে সংসদীয় কমিটি।

Advertisement

লোকসভার চিঠিতে রাজ্যের স্বরাষ্ট্র এবং মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের অফিসারদের বৈঠকে পাঠাতে বলা হয়েছে। প্রতিনিধি প্রেরণে অগ্রাধিকার দেওয়া হয়েছে দপ্তরের প্রধান বা সচিবদের। বৈঠকে ডাকা হয়েছে রাজ্য মহিলা কমিশনের সচিব বা সদস্য-সচিবকেও। থাকবেন জাতীয় মহিলা কমিশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং নারী উন্নয়ন মন্ত্রকের অফিসাররাও। এক্ষেত্রে সংশ্লিষ্ট বৈঠকের বিষয় সংক্রান্ত নোট ও ডিজিটাল প্রেজেন্টশন রাজ্যগুলিকে আগাম পাঠাতে বলেছে লোকসভার সচিবালয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ