সপ্তাহে একদিন করে জলপাইগুড়িতে জন দরবার করবেন এসজেডিএ চেয়ারম্যান দিলীপ দুগার। আজ, শুক্রবার এমনটাই জানালেন তিনি। জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির সৌন্দর্যায়ন করে সেখানে দিল্লি হাটের মতো কিছু করা যায় কী না তারও পরিকল্পনা চলছে। জানিয়েছেন এসজেডিএ চেয়ারম্যান। শহরের আর্ট গ্যালারি সংস্কারের আশ্বাসও দিয়েছেন তিনি। প্রতি মাসে জেলা পরিষদ ও পুরসভাকে নিয়ে রিভিউ মিটিংও হবে। পাশাপাশি জলপাইগুড়ির যানজট কমাতে শহরের সমাজপাড়ায় করলা নদীর উপর অসমাপ্ত সেতুর কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি।



