Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিয়ের মাসপূর্তি

দেখতে দেখতে কাটল এক মাস। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বিয়ের মাসপূর্তি উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর মন্দিরে পুজো দিতে যান তারকা দম্পতি।

বিয়ের মাসপূর্তি
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেখতে দেখতে কাটল এক মাস। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বিয়ের মাসপূর্তি উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর মন্দিরে পুজো দিতে যান তারকা দম্পতি। তাঁদের দেখে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করেই তারকা জুটির চারিদিকে ভিড় জমে যায়। কোনোক্রমে ভিড় এড়িয়ে মন্দিরে প্রবেশ করেন তাঁরা। গত মাসে বিজয় ও রশ্মিকার চার হাত এক হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর বিয়ের কয়েকদিন আগেই সম্পর্কের জল্পনায় সিলমোহর দিয়েছিলেন তাঁরা। চলতি মাসের ৪ তারিখ তাঁদের রিসেপশনে চাঁদের হাট বসেছিল। তারপর থাইল্যান্ডে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন দম্পতি। সম্প্রতি ফিরেই লাইট, ক্যামেরা, অ্যাকশনে ফিরেছেন তাঁরা। ‘রানাবলী’ ছবির শ্যুটিং শুরু করেছেন তাঁরা। ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’-এর পর এই ছবিতেই ফের একসঙ্গে কাজ করছেন বিজয় ও রশ্মিকা। এছাড়াও তারকার দম্পতির হাতে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে। ‘ককটেল ২’, ‘পুষ্পা ২’, ‘অ্যানিমাল পার্ক’, ‘মাইসা’র মতো একাধিক ছবি রয়েছে রশ্মিকার হাতে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ